ঈদের আগেই এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

২৮ মার্চ ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফলতায় সরকার পরিবর্তনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী মুক্তি পেলেও জনাব আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।”

তিনি আরও বলেন, “দেশবাসী আশা করেছিল যে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে চরম জুলুম ও নির্যাতনের শিকার এই মজলুম নেতাও মুক্ত হবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৮ মাস পার হয়ে গেলেও তার মুক্তি হয়নি।”

জামায়াতে ইসলামীর আমির বলেন, “আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই জনাব এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি পরিবারের সঙ্গে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।”

ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence