ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা

০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ PM
 সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ

সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ © সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তিটি কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়া সব বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের টিকটক ভিডিও তৈরি করতে পারবেন না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি বন্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন কলেজ ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ, কিছু শিক্ষার্থী কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ফায়জানুর রহমান সই করা স্মারকলিপিতে শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘শিক্ষার্থীরা যেন কলেজ ক্যাম্পাসে টিকটক না করেন, সে বিষয়ে অধ্যক্ষকে আমরা অনুরোধ করেছি। অনেককে নিষেধ করার পরও কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ছেন। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বলেন, ‘আমরা অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কলেজে ফোন না আনার জন্য উৎসাহিত করি। কিন্তু বর্তমানে অনেক শিক্ষার্থী ফোনে অতিরিক্ত সময় দিচ্ছে। তাদের পড়াশোনামুখী করতে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ করা হয়েছে।’

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬