শাহজালাল বিমান বন্দর

‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে পড়ে গেছে’

০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM
জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ডা. ওরাকাতুল জান্নাত

জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ডা. ওরাকাতুল জান্নাত © ভিডিও থেকে নেওয়া

‘এত ভোগান্তি, এগুলো আসলে কাকে বলবেন? আমাদের কিসমত! আমরা এমন এক দেশে জন্মাইছি। বলে না যে পাপের কারণে আমরা জন্মাইছি! কোনো এক পাপ হইছিল এইজন্য এই দেশে আমরা জন্মাইছি এবং এই সাফারিংগুলা আমাদের জন্য জীবনভরের সাফারিং! এই সাফারিংগুলা কোনোদিন শেষ হবে না।’—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তির শিকার হয়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও দন্ত্য চিকিৎসক ডা. ওরাকাতুল জান্নাত।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরা হজ থেকে ফেরার পথে দীর্ঘ ভোগান্তির মুখোমুখি হয়ে চরম আক্ষেপ থেকে এসব কথা বলেন তিনি। এর আগে নানা সময় বিমানবন্দরে ভোগান্তির মুখোমুখি হলেও এমন নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক লাইভে ডা. ওরাকাতুল জান্নাত বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে যখন আপনি, আপনারা, আমরা নামব—আমাদের জন্য দুনিয়ার ভোগান্তি অপেক্ষা করবে।

অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, এখানে দেখেন আপনারা যে কী পরিমাণ লম্বা লাইন! আমরা ৯টা বাজার ৫ মিনিট আগে ল্যান্ড করছি। এখন বাজে হচ্ছে সকাল ১১টা। ট্রলির জন্য প্রথমে আমরা আধা ঘণ্টা-৪০ মিনিট লাইনে দাঁড়ালাম। ট্রলির লাইন শেষ হলো, ওয়েট করতে করতে লাগেজ আসে না। এখন বাজে সাড়ে ১১টা, অলমোস্ট ৩ ঘণ্টা! ৩ ঘণ্টার ভোগান্তি... এই ভোগান্তি বলার মতো না। এখন লাগেজ পাওয়া গেছে।

তিনি লাইনে দাঁড়ানো ব্যক্তিদের দেখিয়ে আরও বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা—এটা এখন মনে হয় যে একটা পাপের পর্যায়ে পড়ে গেছে। এই যে প্রবাস থেকে লোকজন আসছে, আমি না হয় ৪ ঘণ্টা আগে আসছি, অনেকে অনেক দূর থেকে আসছে। তারা তো বিমানবন্দরে আরও বেশি সময় ছিল।

৫০০ মিটার থেকে ১ কিলোমিটার লম্বা সিরিয়াল হবে জানিয়ে তিনি বলেন, এগুলো দেখার কেউ নাই! ৩ ঘণ্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, বসার একটা জায়গা নাই অ্যারাইভ্যালে! যেখানে ব্যাগেজ ক্লেইম হয়, সেখানে বসার কোনো জায়গা নাই! মুরুব্বিরা আছে, বয়স্ক মানুষজন আছে, বাচ্চাকাচ্চাসহ লোকজন আছে, বসার কোনো জায়গা নাই! মানুষের ধৈর্যের একটা পরীক্ষা হয়ে যায়! এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর! এই বিমানবন্দরে আমাদের ভোগান্তির কোনো শেষ নাই!

বিমানবন্দরে জমজমের পানি নিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ডা. ওরাকাতুল জান্নাত। বলেন, জমজমের পানি আসে নাই, বিমান বলতেও পারে না যে ওখান থেকে পানি লোড হয়েছে কি লোড হয়নি! বিমান একটা এক্সপ্লেনেশন দেয়ার প্রয়োজন বোধ করে নাই! এসে মানুষজন ৩ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে যে আপনারা... আপনাদের জিনিস আসে নাই, আপনারা পরে আসেন—এটাও এক্সপ্লেনেশন দেয়ার প্রয়োজন বোধ করে নাই!

তিনি বলেন, আর এই যে দেখেন ভোগান্তি! এগুলা দেখবে কে? এগুলো নিয়ে কথা বলারও কেউ নাই, আমাদের মাথার উপরে দেখারও কেউ নাই! আমরা অসহায়, এতিম বাঙালি, যাদের কোনো গার্ডিয়ান নাই! গার্ডিয়ান থাকলে অ্যাটলিস্ট কোনো একটা সর্ট আউট হতো। এই হচ্ছে আমাদের অবস্থা।

ডা. ওরাকাতুল জান্নাত বলেন, শাহজালালের অবস্থা বাজে আমি দেখেছি, অনেকভাবে সাফার হয়েছি; কিন্তু আজকের মতো অবস্থা... মানে এখন অ্যারাইভ্যালে এত বাজে অবস্থা, বলার মতো না! সরকার বদলালেও সিস্টেম আগের মতো...। কিন্তু ভোগান্তি সবসময় থাকলেও এরকম ভোগান্তি আগেও ছিল না। সত্যি কথা যেটা, এরকম ভোগান্তি আগেও ছিল না। এই কষ্টগুলা অতিরিক্ত! ট্রলির জন্য মানুষ আধা ঘণ্টা-৪০ মিনিট দাঁড়ায় থাকে, ট্রলির জন্য!

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘এগুলো আসলে কাকে বলবেন? আমাদের কিসমত! আমরা এমন এক দেশে জন্মাইছি। বলে না যে পাপের কারণে আমরা জন্মাইছি! কোনো এক পাপ হইছিল এইজন্য এই দেশে আমরা জন্মাইছি এবং এই সাফারিংগুলা আমাদের জন্য জীবনভরের সাফারিং! এই সাফারিংগুলা কোনোদিন শেষ হবে না।’

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬