পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি

০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার পর স্পিকারের সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি।

স্পিকারের সঙ্গে কয়েক মিনিট অবস্থানের পর বের হয়ে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।’

তিনি পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।

আরও দেখুন: মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু জিএস সাইদ

এর কিছুক্ষণ পর বিভিন্ন সংবাদমাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশিত হয়।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬