অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কেন্দ্র

০১ অক্টোবর ২০২৬, ০১:৩১ PM
পল্লী বিকাশ কেন্দ্র

পল্লী বিকাশ কেন্দ্র © টিডিসি সম্পাদিত

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য ট্রেইনি ফিল্ড অফিসার পদে ৫০ জনকে নিয়োগ দেবে। এ পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) একটি অরাজনৈতিক, সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা। পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে।

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

পদসংখ্যা: ৫০টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন-ভাতা: নির্বাচিত অনভিজ্ঞ প্রার্থীরা প্রথম ছয় মাস শিক্ষানবিশ হিসেবে মাসিক সর্বসাকল্যে ২০ হাজার টাকা বেতন পাবেন। এ সময়ে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ী করা হবে। তখন লাঞ্চ ভাতাসহ মাসিক বেতন হবে ২৬ হাজার ৬৮০ টাকা।

এ ছাড়া মোবাইল ভাতা, মোটরসাইকেলের জ্বালানি ভাতাসহ অন্যান্য সুবিধা আলাদাভাবে দেওয়া হবে, যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।

কর্মএলাকা: প্রার্থীদের কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ের যেকোনো কর্মএলাকায় কাজ করতে সম্মত হতে হবে।

পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ কর্মএলাকায় পোস্টিং দেওয়া হবে। একইভাবে গাজীপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, সাভার ও বিরুলিয়া কর্মএলাকাতেও পোস্টিং হতে পারে।

সাক্ষাৎকারের তারিখ ও স্থান

সাক্ষাৎকারের স্থান: ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাসস্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী। ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা।

জরুরি প্রয়োজনে: ০১৭০৮-৪৪০৩১৮

আরও দেখুন: রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক

সম্ভাব্য পোস্টিং: পদ শূন্য থাকা সাপেক্ষে কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ কর্মএলাকা। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা

সাক্ষাৎকারের স্থান: ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, চান্দনা চৌরাস্তা, গাজীপুর। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা।

জরুরি প্রয়োজনে: ০১৭০৮-৪৪০৩২৪

সম্ভাব্য পোস্টিং: পদ শূন্য থাকা সাপেক্ষে গাজীপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, সাভার ও বিরুলিয়া কর্মএলাকা।

যেসব কাগজপত্র লাগবে: লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, যদি থাকে, সব শিক্ষাগত সনদের ফটোকপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি, যদি থাকে, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সব সনদের মূল কপি সাক্ষাৎকারের সময় প্রদর্শনের জন্য সঙ্গে আনতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষা কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে ২০০ টাকা রেজিস্ট্রেশন/পরীক্ষা ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিস্তারিত জানতে পল্লী বিকাশ কেন্দ্রের ওয়েবসাইট  অথবা এখানে দেখুন।
 

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬