মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু জিএস সাইদ

০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাইদ বিন হাবিব বলেন, ‘দুই হাজার শহীদের রক্ত ও ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট হবেন না। ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করবেন না। বিসিএস থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রতিটি নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন।’
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ৪৯তম বিসিএসের গেজেট থেকে চাকরি প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাইদ বিন হাবিব।

চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, ‘তারা একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পরিচয় ও কোটার মাধ্যমে যেভাবে দলীয় লোকজনকে পদায়ন করা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পরও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’

আরও দেখুন: বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম

তিনি বলেন, ‘যোগ্যতার পরিবর্তে শুধু বিএনপির নেতা বা সমর্থক হওয়ার কারণে অযোগ্য ব্যক্তিদের সচিব পদমর্যাদার পদে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি ও এনটিআরসিএর নিয়োগ কমিটিতে বসানো হয়েছে।’

সাঈদ বিন হাবিব আরও বলেন, ‘নিজেদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করতে ভাইভায় নম্বর বাড়ানো হয়েছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও মতাদর্শের ভিত্তিতে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, বিসিএসে উত্তীর্ণদেরও ভেরিফিকেশনের নামে গেজেট ও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে।’

‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬