সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩

০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ AM
পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন

পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন © সংগৃহীত

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুরুষ ও একটি ছেলে শিশু রয়েছে। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভবনের সভাপতি ও সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী রফিকুল ইসলাম।

শুক্রবার (২ অক্টোবর) ভোর ৬টার আগ মুহূর্তে পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের ১ নম্বর ভবনের বাম পাশের লিফটটি ছিঁড়ে পড়ে এ ঘটনা ঘটে। লিফটটি দোতলা অথবা চতুর্থ তলা থেকে ছিঁড়ে পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত তিনজনই ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা। তাদের মধ্যে ৫এ নম্বর ফ্ল্যাটের একজন পুরুষ, ৫বি নম্বর ফ্ল্যাটের একজন পুরুষ এবং একজন ছেলে শিশু রয়েছে। ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে আহতদের অ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের ৫ তলার তিন বাসিন্দা লিফটে উঠেন। কিচ্ছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল অভিযোগ করে বলেন, ‘লিফটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকে। যা সামান্য মেরামত করে সচল করে চালানো হচ্ছে। এটি যে জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপুর্ণ তা এই দুর্ঘটনাই প্রমাণ করল।’

তিনি জানান, লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, ‘বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযত কর্তৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬