আ. লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

২৮ মার্চ ২০২৫, ০১:১৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। কিন্তু বিগত ১৫-১৬ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ভারতের সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগষ্ট পরবর্তী সময়ে গুজব ছড়াচ্ছে। এসবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিলো।

 

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬