তারেক রহমানের প্রতি খোলা চিঠি শাবিপ্রবি ছাত্রদলের পদবঞ্চিত নেতার

১৬ মার্চ ২০২৫, ০৪:৫৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM
তারেক রহমান ও মনির হোসেন

তারেক রহমান ও মনির হোসেন © ফাইল ফটো

প্রায় এক দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে পদ না পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন শাখা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মনির হোসেন। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ২০১২-১৩ সেশনের লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষার্থী লেখেন, আমি মনির হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ-অব্দি পর্যন্ত ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি দুঃসময়েও এবং গ্রেফতার হয়ে কারাবরণও করেছি। অত্যন্ত দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয় কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়। 

পদবঞ্চিত এ নেতা আরও লেখেন, কি অদৃশ্য বিশেষ কারণে/ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেয়া হলো তা আমি জানতে চাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৮-৯/, ৯-১০ সেশন), জাহাঙ্গীরনগর (৯-১০/১০-১১ সেশন), ফরিদপুর মেডিকেল কলেজ (১০-১১ সেশন), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১-১২ সেশন) এর ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। সব ক্রাইটেরিয়া কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য (আমার সেশন ২০১২-১৩) তা আমার অবুঝ মন জানতে চায়।

তারেক রহমানের উদ্দেশ্যে তিনি লেখেন, প্রিয় সাংগঠনিক অভিভাবক তারেক রহমান স্যার। এই খোলা চিঠি যদি আপনার (তারেক রহমান স্যার) নজরে  আসে তাহলে আমি আপনার সাথে ১ মিনিট কথা বলতে চাই যা আমার রাজনৈতিক জীবনের পরম চাওয়া।

‘‘পরিশেষে বলতে চাই, যারা নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছে তারা আমার হাত ধরেই ২০২২ সালের নভেম্বরের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে আসে। তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। নবনির্বাচিত কমিটির সকলের জন্য শুভ কামনা।’’

মোটরসাইকেলে অতিরিক্ত করারোপ হবে জনস্বার্থবিরোধী: জামায়াত আম…
  • ১৭ মে ২০২৬
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার…
  • ১৭ মে ২০২৬
এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাচ্ছেন প্রাইম ব্যাংকের…
  • ১৭ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউইউ এইচআর সামিট’
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081