দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়, ১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি থাকার অভিযোগে ১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের শীর্ষ ২৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীর স্বাক্ষরিত আলাদা আলাদা নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ‘‘বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের অধীনস্থ একটি কলেজের ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকেও বিগত কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচীতে আপনার অনুপস্থিতি আমাদের নিকট গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

এমতাবস্থায়, উক্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি সমূহে আপনার অনুপস্থিতির কারণ এবং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীর-এর নিকট দপ্তরে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’’

শোকজপ্রাপ্তরা হলেন- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বসুন্ধরা আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আশিয়ান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ট্যাগ: ছাত্রদল
ওয়ালটনে ২৫ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬