পুতুলের নিয়োগ পুনর্বিবেচনার কথা গুতেরেসকে জানানো হয়েছে: উমামা

১৫ মার্চ ২০২৫, ১১:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © ফাইল ফটো

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তরুণেরা। এ ছাড়া শেখ হাসিনা ও তার দোসরদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

উমামা বলেন, শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ফ্যাব্রিকেট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বসিয়েছেন। তার নিয়োগ পুনর্বিবেচনা করার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, তরুণেরা একেকজন একেক জায়গা থেকে নিজেদের কথা বলেছে। তবে সবার কথায় যেটা এসেছে, সেটা হচ্ছে, এখানে তরুণেরা একটা জেনারেশন ট্রমা ফেস করেছে, শিক্ষার্থীরা রাস্তায় যুদ্ধ করেছে। আওয়ামী লীগের বিচার যেন সঠিকভাবে হয় সে জন্য জাতিসংঘ আমাদের কোনোভাবে গাইড করতে পারে কি না এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের বিষয় নেওয়া যায় কি না।

উমামা আরও বলেন, ভারতের আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার ভারতের সঙ্গে বাংলাদেশেরও একটা সম্পর্ক আছে। পাশাপাশি সীমান্তে যে হত্যা হচ্ছে সেগুলো বন্ধের প্রসঙ্গও উঠে এসেছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬