ছাত্রদলের রাজনীতি করবে নিয়মিত ছাত্ররাই: বকুল

১৫ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কথা বলছেন

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কথা বলছেন © টিডিসি সম্পাদিত

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্রত্ব রয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি করার উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। 

আজ শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্ররাজনীতি করবে। এই মূলমন্ত্রকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে। 

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ছাত্রদল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল।

৬টি বুথের মাধ্যমে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ১৮ মার্চ টিএসসিতে দু’দলের ২০ জনকে পুরস্কৃত করা হবে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬