অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

০৮ আগস্ট ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
আলোকচিত্র প্রদর্শনী

আলোকচিত্র প্রদর্শনী © সংগৃহীত

নেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টায় অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমণ্ডি শাখার লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট পর্যন্ত।

সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)'র সদস্য ড. তানজিম উদ্দিন খান, শিক্ষক ও অ্যাক্টিভিস্ট ড. সামিনা লুৎফা। আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।

জীবন আহমেদ গণঅভ্যুত্থানের একজন প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী। পুরো সময়টা জুড়ে তিনি ছিলেন রাজপথে। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর উত্তাল দিনগুলো ধরা পড়েছে তার ক্যামেরায়, যেগুলো একইসাথে ইতিহাসের স্মারক এবং রাষ্ট্রীয় নির্মমতা ও জনতার প্রতিরোধের মুখোমুখি লড়াইয়ের প্রামাণ্য দলিল। আন্দোলন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবন আহমেদের এ একক প্রদর্শনীতে।

তিনি তার প্রথম প্রর্দশনী সম্পর্কে বলেন, আমি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পছন্দ করি। সেটাই করে গেছি। কিন্তু এই আন্দোলন আমার কাছে এই কারণে বিশেষ, আন্দোলনের কিছু ঘটনা এমনভাবে নাড়া দিয়েছে আমাকে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার না বলা কথাগুলো আমি ছবির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রর্দশনী চলবে আগামী ১১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এর আগে ৫ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় জীবন আহমেদের লেখা বই “Witness to the Uprising”-এর মোড়ক উন্মোচন। গণ-আন্দোলনের প্রামাণ্য দলিল হয়ে ওঠা এই বইটির মোড়ক উন্মোচন করেন শহীদ নাফিজের বাবা, যিনি সেই সময় তার সন্তানের মরদেহ বহনকারী রিকশাচালক নুর মিয়া।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬