‘রাজাকারেরা মিথ্যা প্রচার চালাচ্ছে’— মৃত্যুর গুঞ্জনের জবাবে সেফুদা

২৬ নভেম্বর ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৬ PM
সেফায়েত উল্লাহ সেফুদা

সেফায়েত উল্লাহ সেফুদা © সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে ফেসবুকে এই মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন সেফুদার আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এমনকি সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ফেসবুক লাইভে এসে মৃত্যুর গুজবের বিষয়ে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম গণমাধ্যমকে জানান, ‘আজ আমার সঙ্গে সেফুদার সরাসরি কথা না হলেও বিকেলে তার ফুফাতো ভাই ইরানের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইরান ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি। সেফুদা তাকে ফোন দিয়ে বলেন যে, তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, এজন্যই তিনি ফোন করেছেন। পরে দুজন কুশল বিনিময় করেন।’

এ বিষয়ে সূচিপাড়া উত্তর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। সাগর তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কিছু বলেননি। তবে দুপুর থেকেই ফেসবুকে গুজব ছড়াতে দেখি।’

এদিকে গুজব ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর ভিয়েনার স্থানীয় সময় সকালে সেফুদা নিজেই ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ গুজব। দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে।’ তিনি লাইভে তার সুস্থতা এবং সক্রিয় উপস্থিতির বিষয়ে মন্তব্য করে গুজবকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, সেফুদা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে। তার বাবা তিনটি বিয়ে করেছিলেন, ফলে সেফুদার ভাইবোনের সংখ্যা ১৫ জনেরও বেশি। এর মধ্যে আপন ভাইবোন আছেন আটজন, তবে পারিবারিকভাবে কারও সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ নেই বলেই জানা গেছে।

পারিবারিক জীবনে সেফুদার এক সন্তান রয়েছে, যার নাম স্বপ্নীল। তিনি বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। সেফুদার স্ত্রী ঢাকায় বসবাস করেন। প্রায় ৩৫ বছর আগে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাড়ি জমান এবং সেখানেই বসবাস করছেন।

 

 

‘প্রশাসনকে 'জি হুজুর' বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9