বিয়ে না করলেই স্কিপ? ভাইরাল হচ্ছে ‘পোস্ট ইউ এজ এ ব্রাইড’ ট্রেন্ড

২৬ নভেম্বর ২০২৫, ০১:০২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০২ PM
মিডিয়া ট্রেন্ড

মিডিয়া ট্রেন্ড © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের কিছু জিনিস ট্রেন্ড হয়ে যাওয়া নতুন কোনো ব্যাপার নয়। সে হতে পারে ক্রিয়েটিভ বা হাস্যরসাত্মক। তবে কমবেশি সবাই এই ট্রেন্ডে গা ভাসায়। ঠিক তেমনি বেশ কিছুদিন ধরেই ট্রেন্ডে আছে নিজের বিয়ের ছবি শেয়ার করা। সম্প্রতি এ ধরনের একটি টেমপ্লেট ইন্সটাগ্রামের স্টোরিতে বেশ ভাইরাল হয়েছে। 

ট্রেন্ডটি শুরু হয়েছে মূলত টিকটক ও ইন্সটাগ্রাম থেকে, যা এখন ছড়িয়ে পড়েছে ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মেও। শেয়ার করা স্টোরিতে ক্লিক করলেই দেখা যায়, “ডোন্ট স্কিপ, পোস্ট ইউ এজ এ ব্রাইড।” সেখানে নিজের বিয়ের ছবি শেয়ার করছেন অনেকেই।

বাংলাদেশেও এই ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ ব্যবহারকারীরাও অংশ নিচ্ছেন এতে। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, কেবল ছবি নয়, বিয়ের দিনের আবেগময় মুহূর্তও জায়গা পাচ্ছে।

তবে এ নিয়ে কিছু হাস্যরসাত্মক প্রতিক্রিয়াও দেখা যায়। যারা বিয়ে করেননি তারা আবার আক্ষেপ করে বলছেন, ‘ওইযে সম্পূর্ণ বিয়ে ব্যাপারটাই আমার জীবন থেকে স্কিপ হয়ে গেছে। কি আর বলব দুঃখের কথা।’   

এর কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয় গ্লাসে হলুদ ঢেলে ভিডিও শেয়ার করার ঘটনা।  

ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950