মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ

২৭ ডিসেম্বর ২০২০, ০৬:০২ PM
মো. ফসিউল্লাহ

মো. ফসিউল্লাহ © ফাইল ফটো

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এমএফআই ও এমআরএ অধিশাখা) উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ এর ধারা ১০ অনুযায়ী অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১ প্রাপ্ত) মো. ফসিউল্লাহকে অভোগকৃত পিআরএল বাতিলপূর্বক যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর চাকরির বয়স শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহকে অবসর-উত্তর ছুটিতে পাঠায় সরকার।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬