মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

২৭ নভেম্বর ২০২০, ০৯:০১ AM
শহীদ মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

শহীদ মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

আজ শুক্রবার ২৭ নভেম্বর। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। এদিনের প্রথম প্রহরে ডুডল প্রকাশ করে গুগল। প্রখ্যাত এই লেখক ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

দেখা যাচ্ছে, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

তিনি একাধারে শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।

১৯৪১ সালে মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আই.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম.এ ডিগ্রি লাভ করেন।

মুনীর চৌধুরী খুলনার ব্রজলাল কলেজ (বি এল কলেজ)-এ অধ্যাপনার (১৯৪৭-৫০) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন। পরে শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬