এই শার্ট ৩০ বছর ধরে পরছি, না ছিঁড়লে আমি কী করব?

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৭ PM

এক শার্ট ৩০ বছর ধরে পরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার সাংবাদিক জহিরুল হক মিলুর সঙ্গে আলাপচারিতায় এমনই তথ্যই জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে তিনি সাধারণ বেশভূষায় চলতে পছন্দ করেন।

তার বক্তব্য, লন্ডনে থাকা অবস্থায় সেখানকার রাজ পরিবারের প্রিন্স চার্লস যে টেইলারে স্যুট সেলাই করতেন, তার স্যুটও সেখানকার দর্জি সেলাই করে দিত। এসে তার জামার মাপ নিয়ে যেত। তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী তার শার্ট ও প্যান্ট পরা, জীবনাচরণের ব্যাখ্যা দেন। তিনি বিভিন্ন ঘটনাও উল্লেখ করেন।

অভিজাত পরিবারের সন্তান হয়েও সাধারণ জীবন-যাপন নিয়ে যখন এসব কথা হচ্ছিল, তখন জাফরুল্লাহ চৌধুরীর পরনে ছিল সাদা ও হালকা বেগনি চেকের জামা। এ জামা পরে বিভিন্ন সময়েই তাকে দেখা গেছে। এ ছাড়া আলাপ চলাকালে তার পরনের প্যান্ট তালি দেওয়া বলেও দেখানো হয়।শুক্রবার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে জহিরুল হক মিলু ওই ভিডিও আপ করেন।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬