নিউমোনিয়া, ফুসফুস জটিলতায় নটরডেম কলেজ শিক্ষকের মৃত্যু

০৮ মে ২০২০, ১১:২৯ AM

© সংগৃহীত

নিউমোনিয়া, জ্বর ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর নটরডেম কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যাওয়ার পথে মারা গেছেন। নিখিলেশ ঘোষ (৫০) নামে ওই শিক্ষক কলেজটিতে বাংলা পড়াতেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দুল্লাহ রুবেল জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। ঢামেক হাসপাতালে নেয়ার পথে সোনারগাঁওয়ের কাছে ওই শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ডা. রুবেল জানান।

নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিখিলেশ ঘাষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬