করোনা সংক্রমণ রোধে অভিনেত্রী মেহজাবীনের ৭ পরামর্শ (ভিডিও)

২০ মার্চ ২০২০, ০৫:১৭ PM

© সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। চলমান করোনাভাইরাস সংক্রমণ রোধে এরমধ্যেই তিনি স্থগিত করেছেন সব শুটিং ও সামাজিক কার্যক্রম। শুধু নিজে নয়, অন্যদের নিরাপদ করার আকাঙ্ক্ষা নিয়ে নিজ ঘর থেকে আজ শুক্রবার একটি ভিডিও বার্তা পাঠান তার ভক্তসহ বাংলাদেশের সব মানুষের জন্য।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা সাড়ে নয় মিনিটের এই বিশেষ বার্তায় মেহজাবীন ৭টি নির্দেশনা দিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধের জন্য। যার মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছেন সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য। ঘরে বসেই অনলাইন বা ফোনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এভাবে আরও ছয়টি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন মেহজাবীন।

ভিডিও বার্তায় শেষের দিকে মেহজাবীন বলেন, ‘আজ যা বললাম, এর সবটুকুই ইন্টারনেট থেকে পাওয়া। এরমধ্যে যদি ভুল কোনও তথ্য দিয়ে থাকি তো আমাকে প্লিজ কমেন্ট করে শুধরে দেবেন। এই ভাইরাসটা একদমই নতুন। ফলে আমরা জানি না কীভাবে এগুলো প্রতিরোধ করবো। তবে এরমধ্যে যে তথ্যগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, শুধু সেগুলোই আপনাদের কাছে তুলে ধরেছি। কারণ, এই টিপসগুলো আমি নিজেও মানার চেষ্টা করছি। সবাই নিরাপদে থাকুন। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো।’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬