দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন

০১ আগস্ট ২০২৬, ১০:৫৪ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:০১ PM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © টিডিসি সম্পাদিত

দেশের কওমি মাদ্রাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী আলেমের একটি তালিকা প্রকাশ করেছে। ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‎বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি একজন বাংলাদেশি প্রখ্যাত ইসলামি পণ্ডিত, বক্তা ও রাজনীতিবিদ, যিনি বর্তমানে ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া ও সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক।

তৃতীয় স্থানে আছেন হেফাজতে ইসলামের বর্তমান আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের তৃতীয় আমির এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক।

চতুর্থ স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের পুত্র ও বর্তমান আমির সৈয়দ রেজাউল করীমের ছোট ভাই। ফয়জুল করীম একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত। আ ফ ম খালিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক ছিলেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬