ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি

২৬ আগস্ট ২০২৬, ০১:২৪ AM
  বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের লোগো © সংগৃহীত

পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনার এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিনজন অতিরিক্ত উপকমিশনার রয়েছেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপন ও ডিএমপি সদর দপ্তরের এক কার্যালয় আদেশে বদলির এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে আরও ১৭ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়। এ নিয়ে সব মিলিয়ে এক দিনে ২৬ জনকে বদলি ও সংযুক্ত করা হলো।

ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগে এবং আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে বদলি করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রকিবুল হাসানকে পাবনায়, সিএমপির অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা জেলার সদর সার্কেলে, বিএমপির অতিরিক্ত উপকমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট জেলার সদর সার্কেলে বদলি করা হয়েছে। এ ছাড়া রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সার্কেলে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবনের লামা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পিবিআইতে এবং সিএমপির আরেক সহকারী কমিশনার আবদুর রহিমকে বান্দরবানের স্পেশাল অ্যাকশন ফোর্সে (এসএএফ) বদলি করা হয়েছে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950