রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলিশ হেডকোয়ার্টার

২৫ আগস্ট ২০২৬, ১১:৩৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৯ PM
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ

আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ © সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই গত ১২ আগস্ট তাঁকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরও দুই সপ্তাহ আগে, অর্থাৎ ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে।

তাঁর বদলি নিয়ে কোনো কোনো গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার বলেছে, এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

বিবৃতিতে বলা হয়, ‘অথচ কোনো কোনো গণমাধ্যমে তাঁর বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।’

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬