বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা

২৬ আগস্ট ২০২৬, ১২:৫০ AM
 বর-কনে

বর-কনে © প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন করছেন ফেনীর এক তরুণী। প্রেমিক বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী। তাঁর দাবি, ‘বিয়ে না করে আমি যাব না।’

গত রোববার বিকেল থেকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীবাড়িতে অবস্থান করছেন তিনি। ওই বাড়িটি মৃত আবুল খায়েরের ছেলে কাতারপ্রবাসী প্রেমিক ইমন হোসেনের।

অনশনরত তরুণীর দাবি, ইমন হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসের পর তিনি ইমনের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে এখন ইমন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ কারণে ফেনী থেকে রামগঞ্জে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে সরে যাওয়ার অনুরোধ করেছেন। তবে নিজের দাবিতে অনড় রয়েছেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, ইমন তাঁকে বিয়ে না করা পর্যন্ত বাড়ি থেকে যাবেন না।

ওই তরুণী বলেন, ‘ইমন আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল। তার কথায় বিশ্বাস করেই আমি সম্পর্কে জড়িয়েছি। এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। ইমন আমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে যাব না।’

তরুণীর অভিযোগ, সম্পর্কের বিষয়টি এখন অস্বীকার করছেন ইমন। তাঁকে এড়িয়ে চলারও চেষ্টা করছেন। এ অবস্থায় নিজের অধিকার আদায়ের জন্য প্রেমিকের বাড়িতে এসে অনশন করছেন তিনি।

এদিকে ফেনী থেকে এক তরুণী এসে প্রেমিকের বাড়িতে অনশন করছেন—এ খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাঁকে দেখতে ইমনের বাড়িতে ভিড়ও করছেন অনেকে।

তরুণীর অভিযোগের বিষয়ে ইমন হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর মা বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ইমনের মা বলেন, ‘ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। ছেলে চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার বিদেশে চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার আমাদের বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করতেই সে এখানে এসেছে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ওই তরুণী এর আগেও একাধিকবার ইমনের বাড়িতে এসেছেন। গত ১ জুলাইও তিনি একই বাড়িতে এসে অবস্থান নিয়েছিলেন।

ওসি বলেন, ওই সময় পুলিশ তাঁকে বুঝিয়ে বাড়ি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি নিয়ে পরে আরও যাচাই-বাছাই করা হয়।

ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ওই সময় তরুণী প্রথমে তাঁর সঠিক নাম-ঠিকানা দেননি। পরে তিনি যে নাম-ঠিকানা দেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। তবে তাঁর দেওয়া ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি।

এমনকি ওই সময় তিনি সঠিক কোনো মোবাইল নম্বরও দেননি বলে জানান ওসি।

ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘তরুণীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তখন তাঁকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাঁকে নিজ জিম্মায় ছেড়ে দেন। বর্তমানে তিনি আবারও ওই বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন।’

বর্তমানে ওই তরুণী ইমনের বাড়িতেই অবস্থান করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9