তরুণদের উদ্দেশে ফেসবুকে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

১৮ জানুয়ারি ২০২০, ০১:২৪ PM

© সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তার সুমধুর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছেন শ্রোতারা। যদিও জনপ্রিয়তার পাশাপাশি তুমুল সমালোচিত ও বিতর্কিতও হয়েছেন এ বক্তা। বিভিন্ন মাহফিলে তার উচ্চারিত বেশ কিছু শব্দ ও প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। তবে তাতে তরুণ সমাজে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি তেমন।

এবার সেই তরুণ সমাজের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে দেয়া ড. মিজানুর রহমান আজহারীর সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

‘এ দেশের যুবকদের গায়ে আল কোরআনের বাতাস লেগেছে। ওদের হৃদয়ে লেগেছে কালামে পাকের হিমেল ছোঁয়া। তাই তো পঙ্গপালের মতো ওরা ছুটে আসছে আল কোরআনের মাহফিলগুলোতে। আমরা কি পারব ওদেরকে ধরে রাখতে? বেঁধে রাখতে হেরার আলোর সুতো দিয়ে? নাকি আমাদের কাঁদা ছোড়াছুড়ি আর নোংরামিতে ওরা মুখ ফিরিয়ে নেবে। আর গা ভাসাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে?’

এরপর মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন– ‘হে আরশের মালিক, আমাদের দুর্বলতা ও ব্যর্থতার কারণে সম্ভাবনার এ দ্বার যেন রুদ্ধ না হয়। আমরা যেন হেরে না যাই। শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি তোমার কোরআনের জন্য।’

এ স্ট্যাটাস দেয়ার আগে ফরিদপুরের শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন আজহারী। এদিন কনকনে শীত উপেক্ষা করে তার ওয়াজ শুনেছেন ফরিদপুরের লাখো মানুষ।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬