গুলতেকিন খানের আলোচিত ফেসবুক স্ট্যাটাস রহস্যজনকভাবে ‘অদৃশ্য’

০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৮ PM
গুলতেকিন খান

গুলতেকিন খান © ফাইল ছবি

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন ও ব্যক্তিগত স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে তিনি অকপটে তুলে ধরেন তাদের দাম্পত্য জীবনের কিছু অপ্রিয় ও স্পর্শকাতর অধ্যায়ের কথা। তবে ঠিক একদিন পর স্ট্যাটাসটি আর দেখা যাচ্ছে না তার ফেসবুকে। 

শুক্রবার গুলতেকিন খানের পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা নেটিজেনদের নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় তার লেখা। অসংখ্য মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেন, নানা মন্তব্য করেন। কেউ সমর্থন জানান, আবার কেউ সমালোচনা করেন।

অনেকেই মনে করছেন, সমালোচনার মুখে হয়তো গুলতেকিন খান পোস্টটি মুছে ফেলেছেন। এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে গুলতেকিন খান জানান, স্ট্যাটাসটি তিনি ‘অনলি মি’ করে দিয়েছেন। অর্থাৎ পোস্টটি এখন কেবল তিনি নিজেই দেখতে পারবেন, অন্য কেউ আর তা দেখতে পারবে না।

গুলতেকিন খানের এই হঠাৎ সিদ্ধান্তে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, কেন তিনি এমন একটি আলোচিত স্ট্যাটাস হঠাৎ অদৃশ্য করে দিলেন?

এর আগে গুলতেকিন খান ও মেহের আফরোজ শাওনকে ঘিরে হুমায়ূন আহমেদের পারিবারিক জীবনের নানা বিষয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছিল। নতুন এই পোস্ট সেই বিতর্ককে আবারও উসকে দিয়েছে বলে মত দিচ্ছেন অনেকেই।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬