শুভ জন্মদিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী

২৩ জুন ২০১৮, ০৭:২৯ PM
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

লেখক ও  বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৩তম জন্মদিন আজ । ১৯৩৬ সালের এই দিনে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। জন্মদিন উপলক্ষে সিরাজুল ইসলাম চৌধুরীর বিশেষ আগ্রহের বিষয় ‘সমাজ পরিবর্তনে আমরা কী করতে পারি’ বিষয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষাজীবন কেটেছে রাজশাহী, কলকাতা, ঢাকা ও যুক্তরাজ্যের লিডস ও লেস্টারে। যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন ১৯৬৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর নেওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক তিনি।

সিরাজুল ইসলাম চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০টির বেশি। মার্ক্সবাদী এই চিন্তাবিদ বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লেখালেখি ছাড়াও নানা আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন। গবেষণা, সমাজচিন্তা, শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬