‘ভালো লাগছে, আমি ভুল ছিলাম না’— ফের সাদিক কায়েমের প্রশংসায় জুলকারনাইন

২২ মে ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:১৫ PM
জুলকারনাইন সায়ের ও সাদিক কায়েম

জুলকারনাইন সায়ের ও সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

ফের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমের প্রশংসা করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে সাদিক কায়েমের পোস্ট শেয়ার করে তিনি এমন প্রশংসা করেন। 

পোস্টে তিনি লেখেন, শুরু থেকেই আমি স্পষ্ট করে বলে আসছি যে জুলাইয়ের বিপ্লবে যদি আমাদের এমন কোনও সত্যিকারের নেতা উপহার দিয়ে থাকে যিনি আন্দোলনের চেতনা এবং মনোবলকে সমুন্নত রাখেন, তাহলে সাদিক কায়েম সর্বদা সামনের সারিতে থাকবেন। এটা দেখে ভালো লাগছে যে, আমি ভুল ছিলাম না। 

এর আগে সাদিক কায়েম ফেসবুক পোস্টে লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান—সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে, জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

তিনি আরও লিখেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই। জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরিকাঘাতে আহত ও রক্তাক্ত করেছ।’

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন। দ্বিধা নয়—এই লড়াই দেশ ও জনগণের জন্য। আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।’

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬