জুলাইয়ের গাদ্দারদের উদ্দেশ্যে যা বললেন সাদিক কায়েম 

২২ মে ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © ফাইল ফটো

জুলাই গাদ্দারদের হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই।’

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাদিক কায়েম। সেখানে তিনি দেশ ও জনগণের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের

সাদিক লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান—সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে, জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

তিনি আরও লিখেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই। জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরিকাঘাতে আহত ও রক্তাক্ত করেছ।’

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন। দ্বিধা নয়—এই লড়াই দেশ ও জনগণের জন্য। আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।’

চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬