‘রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম আরো জোরদার করা হবে’

২৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

দুস্থ মানুষের কল্যাণে রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম আরো জোরদার করা হবে বলে ঘোষণা করেছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডেপুটি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানী ঢাকায় একটি হোটেলে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোটারি বাংলাদেশসহ বিশ্বব্যাপী দুস্থ মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারির সাবেক গভর্নর গোলাম মোস্তফা, রোটারিয়ান রকিব সরদার, ডা. ওমর শরিফ, নুরুন্নেসা বেগম, আশীষ কুমার দাস প্রমুখ। বক্তাগণ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান যাতে তারা দারিদ্র্য বিমোচন, বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং গ্রামাঞ্চলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা কার্যক্রমে রোটারির পাশে এসে দাঁড়ান। 

অনুষ্ঠানে পাবলিক ইমেজ সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রোটারিয়ান আবুল খায়ের চৌধুরীকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। রোটারি নেতৃবৃন্দ অনুষ্ঠানে দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন, এতিমখানার জন্য বিশেষ সাহায্য এবং অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬