যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কবে থেকে বন্ড জমা, জানাল মার্কিন দূতাবাস

১৯ জানুয়ারি ২০২৬, ০১:২২ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনে নতুন শর্ত কার্যকর হচ্ছে। শর্তানুযায়ী, যারা এই তারিখের পর বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২১ জানুয়ারির আগে যেসব বাংলাদেশি নাগরিকের বৈধ বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই বন্ড শর্ত প্রযোজ্য হবে না।

সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা মাধ্যমের মাধ্যমে বন্ড পরিশোধের প্রস্তাব প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬