‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল

১২ এপ্রিল ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
রাজু ভাস্কর্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেয়া জনতা

রাজু ভাস্কর্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেয়া জনতা © টিডিসি ফটো

ফিলিস্তিনের প্রতি সমর্থনে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ। এবার গণহত্যা বন্ধে 'মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

আজ শনিবার (১২ এপ্রিল) বেলা তিনটা থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও এর সংলগ্ন বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন লোকজন।

সরেজমিন দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির গেট, টিএসসি-সংলগ্ন গেট, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-সংলগ্ন গেট দিয়ে কিছুক্ষণ পরপরই মিছিলসহ দলে দলে সমাবেশস্থলে আসছেন লোকজন। এ সময় আগত ব্যক্তিদের হাতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে সকাল থেকেই টিএসসি ও সোহরাওয়ার্দী এলাকায় ছাত্র-জনতার ঢলে যানজট সৃষ্টি হতে পারে এ শঙ্কায় ট্রাফিক কন্ট্রোলও করতে দেখা গেছে। সাধারণ জনতাকে দায়িত্ব নিয়ে ট্রাফিক কন্ট্রোলসহ নিরাপত্তার বিষয়েও তৎপর থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, আজ বেলা তিনটা থেকে মাগরিবের আগপর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। এরই মধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬