মেট্রোরেলের ২ স্টেশন বন্ধ থাকবে চার ঘণ্টা

১১ এপ্রিল ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

বাংলা নববর্ষের দিন বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে (সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে। 

আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এদিকে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখসহ প্রমুখ। 

 

১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬