আজকের জুমার নামাজে খতিবদের যে অনুরোধ জানালেন আজহারি

১১ এপ্রিল ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
মিজানুর রহমান আজহারি

মিজানুর রহমান আজহারি © সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে  ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পর্যন্ত হবে এই মার্চ। 

এই কর্মসূচিতে অংশ নিতে আজকের জুমার খুতবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে দেওয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি খতিবদের অনুরোধ জানিয়েছেন।

পোস্টে আজহারী লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের কাছে অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।

এদিকে, গত সোমবার  (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে গাজায় চলমান শতাব্দীর সবচেয়ে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি নিজে সেখানে উপস্থিত থাকব। সবাইকে মানবতা ও ন্যায়ের পক্ষে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬