৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের দুলু

১০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
দেলোয়ার হোসেন দুলু

দেলোয়ার হোসেন দুলু © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন দুলু বয়স ৫২ হলেও নতুন করে লেখাপড়া শুরু করে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এই ইউপি সদস্য ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাশ করতে পারেননি। তৎকালীন এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা বহিষ্কৃত হওয়ার পরই থেমে যায় তার শিক্ষাজীবন। দীর্ঘ তিন দশক পর ২০২১ সালে ইউপি নির্বাচনে করমদোশী ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর লেখাপড়ায় ফেরার সংকল্প নেন তিনি।

পরবর্তীতে রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন।

দেলোয়ার হোসেন দুলু জানান, ছোটবেলা থেকেই তিনি পড়ালেখায় ভালো ছিলেন। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি ও ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি লাভ করেছিলেন। তবে এসএসসি পরীক্ষায় বহিষ্কারের পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং লেখাপড়ায় ইতি টানেন।

“আমার পরিবারে সবাই শিক্ষিত। শুধু আমি কম শিক্ষিত হওয়ায় সবসময় একটা কষ্ট কাজ করত,” বলেন দুলু। “মেম্বার নির্বাচিত হওয়ার পর সিদ্ধান্ত নিই, এবার নিজেকে বদলাবো। সেই জায়গা থেকেই পরীক্ষায় বসা।”

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘এই বয়সেও দুলু ভাই পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পড়ালেখার যে কোনো বয়স নেই, তিনি তার জীবন্ত প্রমাণ। তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং তার সাফল্য কামনা করি।’

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence