পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নীলগাই উদ্ধার

০৯ এপ্রিল ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
উদ্ধারকৃত নীলগাই

উদ্ধারকৃত নীলগাই © টিডিসি ফটো

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা সীমান্ত এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় স্থান শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়। 

সামাজিক বন বিভাগ পঞ্চগড় সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা তাড়া করে গাইটিকে আটক করে রাখে। আমরা উদ্ধার করে বন বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করবো। নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভীতু। মানুষ দেখলে তারা ভয় পায়।

ট্যাগ: সীমান্ত
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে ইরানের প্রশিক্ষণ কেন্দ্র-হোটেলের সামনে বিক্ষোভ
  • ১৫ জুন ২০২৬
প্রতিমন্ত্রী শাহে আলমের বংশীয় উপাধিতে হলো ইউনিয়নের নাম, গেজ…
  • ১৫ জুন ২০২৬
নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি 
  • ১৫ জুন ২০২৬
দেশে নতুন ৩২৯ নতুন টেকনিক্যাল স্কুল স্থাপন হচ্ছে: শিক্ষামন্…
  • ১৫ জুন ২০২৬
আর্জেন্টিনার জার্সি গায়ে আদালতে হাজির হলেন পলক
  • ১৫ জুন ২০২৬
×