আইনজীবীদের গাউন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন নির্দেশনা

০৮ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM

© সংগৃহীত

প্রসিকিউটর ও আইনজীবীদের মামলার শুনানির সময় গাউন পরতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে, এখানে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে। তাই গাউন পরতে হবে।

রবিবার (৬ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। 

প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করতে হবে উল্লেখ করে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষকে অনুরোধ করে। ট্রাইব্যুনাল বলেন, আদালতে নানা ধরনের মানুষ আসেন। যদি বিচার চাইতে এসে গরমে অজ্ঞান হয়ে যান, তাহলে কীভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে তাপপ্রবাহের কারণে ও পরিবর্তিত পরিস্থিতিতে মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হয়েছে। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ আদেশের প্রেক্ষিতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়টি নজরে আনেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। তিনি গরমে গাউন না পরার বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা উল্লেখ করলে ট্রাইব্যুনাল গাউন পরার নির্দেশনা দেন।

ট্যাগ: আইনজীবী
খুলনায় সমাবেশের ডাক ১১ দলের
  • ১৭ জুন ২০২৬
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
  • ১৭ জুন ২০২৬
সাড়ে ৪ হাজার প্রাথমিক বিদ্যালয় পেল ৬৭ কোটি টাকা, কোন স্কুল …
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
×