আমরা ইসরায়েলি কোম্পানি নই: বাটা

০৭ এপ্রিল ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
লোগো

লোগো © সংগৃহীত

আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার (৭ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফাইড পেইজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনও রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক। আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি।’

উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। 

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধ…
  • ১৯ জুন ২০২৬
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, এক…
  • ১৯ জুন ২০২৬
হাইতি কোচের হুংকার , ‘আমি একবার ব্রাজিলকে হারিয়েছি’
  • ১৯ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস…
  • ১৯ জুন ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার
  • ১৯ জুন ২০২৬
নকআউট পর্বেই কি জার্মানির মুখোমুখি হতে চলেছে ব্রাজিল!
  • ১৯ জুন ২০২৬