‘৯৮ শতাংশ পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে’

২৬ মার্চ ২০২৫, ১২:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন © ভিডিও থেকে সংগৃহীত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ‘‘৯৮ শতাংশ পরিবহন অতিরিক্তি ভাড়া আদায় করছে। আজ বুধবার (২৬ মার্চ) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

তিনি বলেন, ‘ঢাকা-বরগুনা রুটে ৫০০ টাকার ভাড়া ১ হাজার টাকা। ঢাকা-রংপুর রুটে এসিতে গাড়িভেদে বাসে ৮০০ টাকার ভাড়া দেড় হাজার বা আড়াই হাজার টাকা নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের ননএসি বাসে ৩০০ টাকার ভাড়া ৯০০ টাকা নেওয়া হচ্ছে। এমনকি দক্ষিণ বঙ্গের ভাড়া ৩০০ থেকে ৯০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীবাহী বাসগুলো।’

তিনি আরও বলেন, ‘সরকার ৫২ আসনের বাসের ভাড়া নির্ধারণ করে ৪৫ আসনের বাসের ওপর চাপিয়ে দেয়। তবে ৫২ আসনের তালিকা আলাদা করে প্রকাশ করা হয় না।

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬