নেতাকে দেখে হাসায় চারজন গ্রেফতার!

০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৩ PM
আতাউল্লাহ তারার

আতাউল্লাহ তারার © ফাইল ছবি

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগের একজন নেতার দিকে তাকিয়ে হাসার কারণে চারজন যুবককে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। খবর এক্সপ্রেস ট্রিবিউন। 

ওই নেতার নাম আতাউল্লাহ তারার। গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোনো ধরনের চার্জ ছাড়াই ওই চার যুবককে ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল।

জানা গেছে, মুসলিম লিগ নেতা আতাউল্লাহর নির্দেশে জাইন, তৈমুর, সালমান ও কাদির নামে চার যুবককে ইসলামাবাদের কোহসার পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল। 

কোহসার পুলিশ জানিয়েছে, ওই চার যুবক একটি রেস্টুরেন্টে আতাউল্লাহ তারারের দিকে তাকিয়ে হেসেছিল এবং তাকে ‘চোর’ বলে অভিহিত করেছিল। 

ধারণা করা হচ্ছে, ওই চার যুবক ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক। ইমরান খানের সমর্থকরা পাকিস্তানের অন্যন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিভিন্ন সময় অশোভন মন্তব্য করে থাকেন। 

গত জুলাইয়ে একটি রেস্টুরেন্টে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন পিটিআইয়ের সমর্থকরা। 

মূলত ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার পর অন্যন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ বেড়েছে দেশটির সাধারণ মানুষের। 

এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, খুব গুরুতর কোনো কিছু ঘটেনি। ওই চার যুবককে ছেড়ে দেওয়া হবে। 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close