স্ত্রী ছেড়েছেন, সন্তান কোলে নিয়েই রিকশা চালান রাজেশ

২৬ আগস্ট ২০২২, ০৬:০৯ PM
রাজেশের এক হাতে সন্তান, অন্য হাতে রিকশার হাতল

রাজেশের এক হাতে সন্তান, অন্য হাতে রিকশার হাতল © সংগৃহীত

জীবন যুদ্ধে হার না মানা বাবার লড়াই। স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন, এক বছরের সন্তানকে কোলে নিয়েই রিকশা চালান বিহারের রাজেশ। দিনে রিকশা চালাতে বের হলে সন্তানদের দেখবে কে? এই ভাবনা থেকে কোনও উপায় খুঁজে না পেয়ে এভাবেই দিনযাপন করছেন তিনি।

কাজের সন্ধানে দশ বছর আগে বিহার থেকে মধ্যপ্রদেশের জবলপুরে চলে এসেছিলেন রাজেশ। এসে সিওনি জেলার এক মহিলার প্রেমে পড়েন। তারা বিয়েও করেন। দুই সন্তানও হয় তাদের।

তবে মাথা গোঁজার ঠাঁই হয়নি রাজেশদের। তাই ফুটপাতেই দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে দিনযাপন করছিলেন তিনি। সংসার চালাতে একটি রিকশাও কেনেন। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বেশ কিছুদিন আগে রাজেশের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে দুই সন্তানকে নিয়ে দিশাহারা হয়ে পড়েন রাজেশ।

আরও পড়ুন: নুডলস খেতে গিয়ে শিশুর গলায় ঢুকে গেল সেফটিপিন

এরপর ভাবতে থাকেন দিনে রিকশা চালাতে বের হলে সন্তানদের দেখবে কে? এই ভাবনা রাজেশকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু কোনও উপায় খুঁজে না পেয়ে, বড় সন্তানকে ফুটপাতে রেখে, এক বছরের সন্তানকে কোলে নিয়েই রিকশা চালাতে বেরিয়ে পড়েন রাজেশ। এখন তার নিত্যদিনের রুটিন এটি। এভাবেই ছেলে কোলে নিয়ে দিনের পরদিন রিকশা চালাচ্ছেন তিনি।

রাজেশের এই দৃশ্য ভাইরাল হতেই শিশু কল্যাণ কমিটি তার সঙ্গে দেখা করেন। তারা রাজেশের সন্তানদের দেখাশোনা করার প্রস্তাব দিয়েছেন। রাজেশকে সরকারি কিছু প্রকল্পের সুবিধার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছে শিশু কল্যাণ কমিটির। যদিও রাজেশ এ বিষয়ে এখনো সম্মতি দেননি বলেই জানা গিয়েছে।

ট্যাগ: বাবা
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence