বিশ্বকাপ থেকে বিদায়ে নেদারল্যান্ডস কোচের পদত্যাগ 

০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ AM
রোনাল্ড কোমান

রোনাল্ড কোমান © সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। আর হতাশাজনক এই বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন দলের প্রধান কোচ রোনাল্ড কোমান।

মঙ্গলবার (১ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্ত জানিয়ে কোমান লেখেন, “আমি ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ইতিহাস গড়ব, তা হয়নি। এ ব্যাপারে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। প্রধান কোচ হিসেবে, এই দায় আপনাকেই বহন করতে হয়।”

এদিকে নেদারল্যান্ডস ফুটবলের জন্য আরেকটি বড় ধাক্কা এটি। কারণ, টানা ১১টি বিশ্বকাপ আসরেই দলটি অন্তত শেষ ষোলোতে পৌঁছেছিল। এর মধ্যে চার বছর আগে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল তারা। তবে এবার শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয় ডাচদের।

আরও উদ্বেগের বিষয় হলো, এটি টানা তৃতীয়বারের মতো পেনাল্টি শুটআউটে বিদায় নেওয়া নেদারল্যান্ডস দল। এতে বড় ম্যাচে টাইব্রেকারে তাদের ব্যর্থতার প্রবণতা আবারও সামনে চলে এসেছে।

বার্সেলোনা ও আয়াক্সের সাবেক মিডফিল্ডার রোনাল্ড কোমান দ্বিতীয় মেয়াদে ডাচ দলের দায়িত্ব নিয়েছিলেন ২০২২ বিশ্বকাপে লুইস ফন গালের বিদায়ের পর। তার অধীনেই নেদারল্যান্ডস ২০২৪ ইউরোতে সেমিফাইনালে পৌঁছে ছিল। ২০১৪ সালের পর কোনো বড় টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য ছিল এটি।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬