গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে

০১ জুলাই ২০২৬, ০৪:৪৪ AM
ফ্রান্স-সুইডেন ম্যাচ

ফ্রান্স-সুইডেন ম্যাচ © সংগৃহীত

গোল করাকে যেন একেবারে সহজ কাজ বানিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে ম্যাচে আরও একবার তার নৈপুণ্যে মুগ্ধ ফুটবল বিশ্ব। ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করে ফ্রান্সকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরাসি অধিনায়ক।

এই গোলে ম্যাচে কার্যত সুইডেনের সব সম্ভাবনাই শেষ হয়ে যায়। এর আগেই বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল ফ্রান্স, আর এমবাপ্পের জোড়া গোল ম্যাচকে একবারেই একপেশে করে তুলল।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল, এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে গেলেন তিনিও। এই জোড়া গোলের মাধ্যমে  লিওনেল মেসির সমানে সমান গোল হলো ফরাসি অধিনায়কেরও। তাদের দুজনেরই বর্তমান টুর্নামেন্টে গোল এখন ৬টি করে।

তবে শুধু চলতি আসরেই নয়, বিশ্বকাপ ইতিহাসেও এমবাপ্পে পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়। সব মিলিয়ে তার বিশ্বকাপ গোল এখন ১৮টি, যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও উপরে নিয়ে গেছে। এখন লিওনেল মেসির (১৯ গোল) থেকে মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬