নুডলস খেতে গিয়ে শিশুর গলায় ঢুকে গেল সেফটিপিন

২৬ আগস্ট ২০২২, ০৫:২৬ PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

নাটোরের লালপুরে নুডুলস খেতে গিয়ে জিদনী (৩) নামের এক শিশু গলায় সেফটিপিন আটকে গেছে বলে জানা গেছে। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন, শিশুটির বাবা শফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড় বাডকয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার শিশুটিকে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

খোঁজ নিয়ে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকার শফিকুল ইসলামের তিন বছরের মেয়ে জিদনী। বুধবার দিনগত রাত ১২টার দিকে তার মা জুলেখা বেগম নুডলস খাওয়ানোর সময় শিশুটির গলায় সেফটিপিন বিঁধে যায়। তৎক্ষণাৎ শিশুটি বমি করতে শুরু করে। তাকে সঙ্গে সঙ্গে বাঘা সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়।

সেখানে প্রাথমিক এক্সরে করে গলায় সেফটিন ধরা পড়ে। সেই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে রামেকের ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে।

এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. নাজমুল হাসান জানান, সেফটিপিন বের করতে যে যন্ত্র প্রয়োজন, সেটি তিন দিন আগে নষ্ট হয়ে গেছে। তাই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডা. নাজমুল হাসান আরও জানান, সেফটিপিন খাদ্যনালিতে আটকানো খুবই ঝুঁকিপূর্ণ। এটি বের করতে গিয়ে খাদ্যনালি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে শিশু সোহানার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬