মেঘনা ইকোনমিক জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

০৪ জুলাই ২০২২, ১১:১৮ AM
কারখানায় আগুন

কারখানায় আগুন © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মেঘনা গ্রুপের নিজস্বসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক সিদ্দিকুর রহমান জানান, সোমবার সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জন্মদিনেই তুলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ট্যাগ: আগুন
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬