মরতে গিয়ে প্রেমিকা ঝাঁপ দিলেও দেননি প্রেমিক! সাঁতরে ফিরে থানায় মহিলা

০৮ জুন ২০২২, ০৩:০৬ PM
প্রেমের ফাঁদ পাতা ভুবনে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে © প্রতীকী ছবি

পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন দু’জনে। কিন্তু সেই সম্পর্ক সমাজ মেনে নেবে না ভেবে দু’জনে সিদ্ধান্ত নেন, যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। সেই মতো নির্দিষ্ট দিনে যমুনার তীরে হাজিরও হন দু’জন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময়েই শুরু হলো ঝামেলা! মহিলা ঝাঁপ দিলেও ঝাঁপ দেননি পুরুষসঙ্গী। ঝাপ দেয়ার পর বিষয়টি বুঝতে পেরে শেষমেশ সাঁতরে ফিরে আসলেন ওই নারী। শুধু তাই নয় প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন তিনি। ভারতের  উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা এটি।

জানা যায়, ৩২ বছর বয়সি ওই মহিলা বেশ কয়েক বছর আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বয়সে দু’বছরের ছোট চান্দু নামক এক যুবকের সঙ্গে। বেশ কিছু দিন প্রেম চললেও মাস খানেক আগে কিছু দিনের জন্য বছর ছয়েকের মেয়েকে নিয়ে পুণেতে বেড়াতে যান ওই মহিলা। আর তখনই তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু। ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই মহিলা। দু’জনের মধ্যে ঝামেলাও হয়। শেষমেশ দু’জনে সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবেন।

মহিলার অভিযোগ, একসঙ্গে আত্মঘাতী হবেন ভেবে যমুনা সেতুতে হাজির হন দু’জনে। কিন্তু মহিলা ঝাঁপ দেওয়ার পরই দেখেন ঝাঁপ দেননি সঙ্গী। তড়িঘড়ি সাঁতরে নদীর পারে ফিরে আসেন মহিলা। যোগাযোগ করেন কয়েদগঞ্জ থানায়। চান্দুর বিরুদ্ধে আনা হয়েছে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা।

সূত্র: আনন্দবাজার

পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence