শিক্ষার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র শ্রীলঙ্কার রাজপথ

২০ মে ২০২২, ১০:৫১ AM
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © ডেইলি মিরর

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হলে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার (১৯ মে) প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে দেশটির হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামেন।

বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কলম্বোর রাস্তা।

বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কার রিজার্ভে মুদ্রা না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না। এ অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় ওষুধও আমদানি করতে পারছে না দেশটি। হাসপাতালে চিকিৎসক থাকলেও নেই ওষুধ।

আরো পড়ুন: ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়া বিরল মাংকিপক্স নিয়ে যা জানা যাচ্ছে

জরুরি ১১টি ওষুধের মজুত নেই বলে জানা গেছে। জরুরি ভিত্তিতে ওষুধ আমদানি না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরাও। তবে সংকটেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল ভিরাসিংহে।

বৃহস্পতিবার (১৯ মে) তিনি বলেন, অথনীতি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কোনো বৈদেশিক ঋণ পরিশোধ করবেন না।

গত দুই বছর করোনা মহামারির কারণে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। এ ছাড়া কর কমানোসহ নানা কারণে রিজার্ভে বৈদেশিক মুদ্রা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950