খাবারের প্লেট নিয়ে শিক্ষকদের কাড়াকাড়ি, ভিডিও ভাইরাল

১৩ মে ২০২২, ০২:৫২ PM

© সংগৃহীত

ভারতের পঞ্জাবের শিক্ষার মানোন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। তাতে যোগ দিতে আসা শিক্ষকদের জন্য ঢালাও ‘লাঞ্চ’-এর ব্যবস্থা ছিল। বৈঠক শেষ না হতেই দেখা গেল সেই খাবারের জায়গায় হুলস্থুল। 

‘ফ্রি লাঞ্চ’-এর থালা হাতে নিয়ে টানাটানি করছেন শিক্ষকেরা। এমনকি, থালা না পাওয়ায় অধৈর্য এক শিক্ষককে দায়িত্বে থাকা ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে হুম়ড়ি খেয়ে পড়তেও দেখা গেল! 

ঘটনাটির ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এরাই কি তবে শিক্ষার মানোন্নয়ন করবেন?

পঞ্জাবের একটি সরকারি বৈঠকে ঘটনাটি ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজে ওই বৈঠক ডেকেছিলেন। তার ইচ্ছে ছিল, রাজ্যে শিক্ষার উন্নতির জন্য কোনও বদল আনা দরকার কি না, তা শিক্ষকদের কাছ থেকেই শুনবেন।

 বৈঠকে তার সঙ্গে ছিলেন পঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী গুরমীত সিংহ মীত হায়ার। এছাড়া ৫৭টি বাসে রাজ্যের সমস্ত সরকারি এবং আধা সরকারি স্কুল থেকে ২ হাজার ৬০০ শিক্ষককে আমন্ত্রণ করে আনা হয়েছিল লুধিয়ানার একটি রিসর্টে। সেখানেই এই কাণ্ড!

পঞ্জাবের এই ঘটনা প্রসঙ্গেই মনে পড়ে যেতে পারে সম্প্রতি কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুরূপ একটি দৃশ্য। 

সেখানে আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের শিল্পপতিরা। ঢালাও খাওয়াদাওয়ার আয়োজন ছিল তাদের জন্যও। সেখানকারও একটি ভিডিয়ো ভাইরাল হয়। যাতে দেখা গিয়েছিল খাবারের জন্য হুড়োহুড়ি করছেন আমন্ত্রিতদের একাংশ।

পঞ্জাবের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পঞ্জাবের এক সাংবাদিক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950