বাড়ির দেওয়াল ভেঙে পাওয়া গেল ৬৩ বছর আগের ‘তাজা’ ফ্রেঞ্চ ফ্রাই

০২ মে ২০২২, ০৯:১৮ AM
৬৩ বছর আগের পুরোনো ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই

৬৩ বছর আগের পুরোনো ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি বাড়ির দেয়াল ভাঙার সময় বেরিয়ে এলো ৬৩ বছর আগের পুরোনো ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই। তাও আবার সেগুলো পাওয়া গেছে ম্যাকডোনাল্ডসের প্যাকেটে।

নিজেদের ১৯৫৯ সালের ক্রিস্টাল লেকের বাড়ি ঠিকঠাক করছিলেন রব আর গ্রেসি জোনস। হঠাৎ বেরিয়ে ম্যাকডোনাল্ডসের আলুভাজা। গ্রেসি বলেন, ‘রব টয়লেটের তাক খুলে নতুন কিছু লাগাচ্ছিল। হঠাৎ কাপড়ে মোড়ানো কিছু বেরিয়ে আসে।’

তখনো তারা ভাবতে পারেননি, কয়েক দশক পুরনো ফাস্ট ফুড আবিষ্কার করবেন। গ্রেসি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম পুলিশে খবর দেব কিনা। হয়তো পুরনো অপরাধের ঘটনা চাপা দেওয়া হয়েছে।’

এনবিসি নিউজ জানিয়েছে, কাপড় খুলে ম্যাকডোনাল্ডসের প্যাকেট পেয়ে স্বস্তি ফেরে দম্পতির। খানিকটা ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। এরপর প্যাকেটটি রান্নাঘরে নিয়ে যান। পরীক্ষা করে দেখেন, আধ খাওয়া আলুভাজার সঙ্গে রয়েছে হ্যামবার্গারের র‌্যাপারও। 

আরো পড়ুন: ঈদের আগে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ম্যাকডোনাল্ডসের লোগো পরীক্ষা করে দেখেন, সেটি ব্যবহার করা হত ১৯৫৫-৬১ সাল পর্যন্ত। সে এলাকায় ম্যাকডোনাল্ডস খুলেছিল ১৯৫৯ সালে। ওই বাড়িটিও সেই সালেই তৈরি।

গ্রেসি বলেন, ‘আমরা অবাক হয়েছি, আলুভাজা একেবারে মুচমুচে রয়েছে। খানিকটা বাদামি হয়ে গেছে, তব তা ছাড়া কিছুই বদলায়নি।’ এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট এখন বিক্রি করতে রাজি দম্পতি। ম্যাকডোনাল্ডসেও খবর দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950