ঈদের আগে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর

০২ মে ২০২২, ০৮:০৮ AM
প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী © সংগৃহীত

ঈদের আগেই প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সেই বিশ্ববিদ্যালয় ছাত্রী। বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ওই তরুণী বলেন, ‘আমি মা-বাবাকে ছেড়ে চলে এসেছি। আমি ওর মা-বাবার সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু কেউ আসছে না। চার দিন ধরে একা একা ওর বাড়ির সামনে থাকছি। বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই আমার। 

তিনি আরো বলেন, ‘ও আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তিন বছর ধরে আমাদের সম্পর্ক। আমি সর্বস্ব খুইয়ে নিরুপায় হয়ে এসেছি। একদিন পর ঈদ। হয় মাহমুদুল আমাকে বিয়ে করুক, না হয় চিরবিদায় নেব। এ জন্য দায়ী থাকবে মাহমুদুল ও তার পরিবার।

এ সময় তিনি অভিযোগ করেন, কয়েকটি অপরিচিত নম্বর থেকে কল আসছে, তারা চলে যেতে বলছে। না গেলে সমস্যা হবে বলেও হুমকি দিচ্ছে তারা।

আরো পড়ুন: সহায়তার নামে বারবার বিয়ের প্রস্তাবে বিরক্ত নাহিদের স্ত্রী

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল প্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুল হাসানের সঙ্গে পরিচয়ের পর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর প্রেমের সম্পর্কের পর বিয়ের কথা বললে নানা অজুহাতে ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন তিনি।

এরপরই রোজার শুরু থেকে মাহমুদুল বাড়ি চলে আসেন। এরপর ওই তরুণী বৃহস্পতিবার মাহমুদুলের বাড়িতে অবস্থান নেন। তবে বাসায় তালা দিয়ে মাহমুদুল ও তার পরিবার গা ঢাকা দিয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। স্থানীয় মহিলা ইউপি সদস্যকে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বাবা ও চাচা বরগুনায় আসছেন।

সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence